ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ইউএনও’র স্ত্রীর মর্যাদার দাবিতে শিশু নিয়ে রাস্তায় এক নারী


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৮-৯-২০২৩ রাত ১২:১৮

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নিকট স্ত্রীর মর্যাদার দাবি তুলে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে বুধবার বিকেলে শিশু সন্তানসহ অনশন করেছেন এক জিনাত আরা খাতুন কলি নামের এক নারী। এসময় তার ফোন কেড়ে নিয়ে তাকে হেনস্তা করা হয় এমন অভিযোগও করেন তিনি ওই কর্মকর্তার বিরুদ্ধে। তবে উপজেলা নির্বাহী অফিসারের দাবী এটি তার সম্মানহানী করার জন্য করা হয়েছে।

জিনাত আরা খাতুন কলি দিনাজপুর জেলার উপশহর এলাকার নুরল হুদার মেয়ে ও দিনাজপুর গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক।সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু সন্তান সহ পথ অবরোধ করে রাস্তায় বসে আছেন এক  মহিলা। এসময় রাস্তার যানবাহন চলাচল বিঘ্নিত হয়। রাস্তার দুই পাশে ভিড় করে দাড়িয়ে থাকেন স্থানীয় ও পথচারীরা। কিছু সময় পরে সুবিচার প্রাপ্তির আশ^াস দিয়ে তাকে রাস্তা থেকে নিয়ে যাওয়া হয় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে।
জিনাত আরা খাতুন কলি জানায়, দিনাজপুর সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালনকালে একটি জমি খারিজ করতে গিয়ে তার সাথে প্রথম সাক্ষাৎ হয় (বর্তমান আক্কেলপুর ইউএনও’র)। পরে তাদের মধ্যে প্রেমের সম্পকের্র এক পর্যায়ে ২০২১ সালে বিয়ে হয়। সে সময় আরিফুল ইসলাম তার পূর্বের বিয়ের বিষয়টি গোপন করেন। এর পর থেকেই তার বাড়িতে যাতায়াত করতেন আরিফুল ইসলাম। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। তবে বর্তমানে তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায় আরিফুল ইসলাম। এ ঘটনার জের ধরে বুধবার স্ত্রী ও সন্তানের মর্যাদা পেতে দুপুরে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সরকারি বাসভবনে এসে তার সাথে দেখা করার চেষ্টা করেন। এসময় তার নিরাপত্তা কর্মী আনসার সদস্য এবং ইউএনও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার সাথে আসা পরিবারের সদস্যদের হেনস্তা করে বাহিরে বের করে দেন। এর পরেই তিনি রাস্তায় অনশনে বসেন তার ও সন্তানের মর্যাদা আদায়ের লক্ষ্যে। 
জিনাত আরা খাতুনের সহোদর ভাই মুক্তার হোসেন বলেন, ‘ইউএনও আরিফুল ইসলাম প্রথম স্ত্রী থাকা সত্বেও তিনি আমার বোনকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন । তিনি আমার বোন ও তার সন্তানকে মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়। আমার বোনের স্ত্রীর মর্যাদার দাবিতে এখানে আসলে তিনি আমাদের হেনস্তা করেন’।
এ বিষয়ে দীর্ঘসময় ধরে ওই নারী, শিশু ও পরিবারের অনান্য সদস্যদের নিয়ে অলোচনা চলে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি পৌর মেয়র শহীদুল ইসলাম, আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন সহ স্থানীয় কয়েকজন জনপ্রতিনধি। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ ত্যাগ করেন ওই নারী।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম মুঠোফোনে বলেন,‘ আমাকে ব্ল্যাক মেইল করে ট্র্যাপে ফেলার একটি বিষয় ছিল। তাকে তালাক দেওয়া হয়েছে। আইনের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। এটি একটি পারিবারিক বিষয়’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ