ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মনোহরগঞ্জে প্রবাসীর দোকান ঘর ভাংচুর জায়গা দখল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ২:৫০

কুুমিল্লার  মনোহরগঞ্জ উপজেলার উওর হাওলা ইউনিয়ন নাথের পেটুয়া বাজার ভূঁইয়া মেডিকেলের উওর পাশে ঢাকা  নোয়াখালী মহাসড়কের পূর্ব পাশে, হাতিমারা গ্রামের প্রবাসী মিজানুর  রহমানের বাড়ির চলাচলের রাস্তা বিভিন্ন সময় বন্ধ করে দেয়। এবং মিজানুর রহমানের  ছেলে জোনায়েদুর  রহমান কে বলে এই জায়গা  দিয়া চলাফেরা করিতে  হইলে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হইবে। চাঁদা হিসাবে কোন টাকা দিতে  পারিবেনা এ কথা বলিলে জোনায়েদুর  রহমানকে কিল, ঘুষি ও দেশীয় অস্র দিয়া মারধর করে । এবং জায়গা দখলে নিতে দোকানঘর, টিনের বেড়া ভাংচুর করে। একই গ্রামের বাসিন্দা মৃত আবুুল  কালামের ছেলে সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদকসেবী  জিয়াউর রহমান। গত ২৫ ই সেপ্টেম্বর সোমবার  ঘটনার সূত্রপাত । এ ঘটনায় মিজানুর  রহমানের  ছেলে  জোনায়েদুর  রহমান বাদী হয়ে ২৬সেপ্টেম্বর কুুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতে ৪ জনকে আসামী করে পাঁচ লক্ষ টাকা চাঁদা, টিনের বেড়া,দোকান ঘর, ভাংচুরের মামলা দায়ের করেন । মামলা  নং সি,আর ৬২৮/২৩ ইং স্বারক ১৯৩৯ / ২৬/৯/২৩ ইং। মামলার আসামীরা হলেন, জিয়াউর রহমান( ৩০)পিতা মৃত আবুল কালাম। সৈকত (২৫) পিতা মৃত কলিমুল্লা। মোঃ তোফায়েল (৩৫) পিতা মৃত আবুুল কালাম ও রাকিব  (২৮)পিতা ইলিয়াছ  সর্ব সাং হাতিমারা । জোনায়েদুর  রহমান বলেন, আমার  বাবা দেশের বাহিরে থাকে আমি লেখাপড়া করি। বিভিন্ন সময় আমাদের  মালিকানা জায়গায় দখল করার জন্য ষড়যন্ত্র করে জিয়াউর  রহমান । বিষয়টি গ্রামের সালিশদার স্হানীয় মেম্বার চেয়ারম্যান মিমাংশা করার জন্য একাধিক বার চেষ্টা করলেও সন্ত্রাসী ভূমি দস্যু মাদকসেবী জিয়াউর  রহমান তাদের কথা রাখেনি। আমি বাড়ির  চলাচলের রাস্তায় বালু ভরাট করতে গেলে সে বাধা দেয় এবং আমার কাছে চাঁদা হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবি করে। চাঁদা না দেওয়ায় জিয়াউর  রহমান  আমাকে মারধর করে এবং আমার দোকান ঘর, টিনের বেড়া ভাংচুর করে এবং বিনয়ঘর মৌজা দাগ নং ৪৭৪/৪৭৫/ খতিয়ান নং ৯৯ এর আমার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালায় । হাতিমারা গ্রামের জুয়েল বলেন, জিয়ার বিরুদ্ধে জায়গা দখলের অনেক অভিযোগ আছে  আদালত ও থানা হাতিমারা  গ্রামের  মোঃ জহিরুল ইসলাম তার বিরুদ্ধে আদালতে  মামলা করেন  যার গত ২৫/৫/২০২৩ ইং মামলা  নং সি, আর,৩২৩/২৩ ইং। স্হানীয় মেম্বার নুরুনবী বলেন, আমরা অনেক বার সালিস  দরবার করি এই জায়গা প্রবাসী মিজানুর  রহমানের  জায়গা, জিয়াউর  রহমানকে বার বার নিষেধ করি ঝামেলা না করার জন্য কিন্তু সে শুনেনা। ইউনিয়ন  যুবলীগের  সভাপতি  শামীম বলেন,মিজানুর রহমানের বাড়ির পথের জায়গা এবং দোকানঘরের জায়গা এটা তার মালিকানা  জায়গা আমরা জানি,  তার ছেলে ঘর করলে  জিয়া অন্যায় ভাবে ভাংচুর করে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা