মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে রূপপুর নেওয়া হচ্ছে। এ জন্য পাবনা-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা হতে সিরাজগঞ্জ থেকে ঢাকার পথে সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে সড়কপথে এ ইউরেনিয়ামের চালান ভোরে রওনা হয়েছে। এ জন্য মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কখন চালু হবে এটা নিদিষ্ট করে বলতে পারছি না।
জানা গেছে, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে ইউরেনিয়ামের এই প্রথম চালান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান। ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম বেলা ১১টার দিকে জানান, চালানটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে এখনো হাটিকুমরুল পার হয়নি। হাটিকুমরুল পার হলে গাড়ি চলাচল শুরু হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, ঢাকা থেকে রূপপুরে ইউরেনিয়ামের প্রথম চালান আসছে। এ জন্য মহাসড়ক ফাঁকা রাখা হয়েছে। তবে ইউরেনিয়াম সিরাজগঞ্জ মহাসড়ক পার হলেই গাড়ি চলাচল শুরু হবে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল