ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ভাগ্নের হাতে খালা খুন: খুনি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-৯-২০২৩ দুপুর ৪:১৯

মানিকগঞ্জ পৌর এলাকায় বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে ঝগড়ার জেরে ভাগ্নের হাতে খুন হয়েছেন খালা আরিফা বেগম (৪০)। এঘটনায় হত্যাকারী আলমগীর হোসেন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।এরআগে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার বড়াই গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিফা বেগম ওরফে আরুনী স্বামীর সাথে বিচ্ছেদের পর ছেলে ও মেয়েকে নিয়ে প্রায় দশ বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অপর  দিকে আলমগীর তার বাবা আব্দুল মালেকের মৃত্যুর পর মা বিমলা বেগমের সাথে একই বাড়িতে অবস্থান করছিল। পৃথক ঘরে বসবাস করলেও বাড়িতে যাবার রাস্তা নিয়ে দুই বোনের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। বৃহস্পতিবার সকালে দুই বোনের ঝগড়ার এক পর্যায়ে আলমগীর তার খালা আরুনী বেগমকে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহত আরিফা বেগমের ছেলে সুমন মিয়া বাদী হয়ে হত্যাকারী আলমগীর ও তার মা বিমলা বেগমকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি (জাবরা) এলাকা থেকে মামলার প্রধান আসামী হত্যাকারী আলমগীরকে গ্রেফতার করে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান,  হত্যার ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত