২য় প্রস্তুতি ম্যাচে থাকবেন সাকিব?
বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে টস করতে দেখা গেল মেহেদি হাসান মিরাজকে। পরে জানা যায়, আচমকা চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এমনকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও অনিশ্চিত সাকিব, এমনটাও শোনা গিয়েছিল।
গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়েই নাকি বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব।
এ ছাড়া ম্যাচ শুরুর পর ধারাভাষ্যকার দিনেশ কার্তিকও জানান, অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়াতেই এই ম্যাচে মাঠের বাইরে সাকিব। এতসবের মাঝে আজ শনিবার এসেছে নতুন খবর। ২য় প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক।
দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ২য় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান। হালকা চোটের কারণে সতর্কতা হিসেবেই নিজেকে ২য় ম্যাচ থেকে সরিয়ে রাখছেন সাকিব।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?