রামগঞ্জে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
লক্ষ্মীপুরের রামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর রামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়ার আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়েছে।
রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে
এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক এম. এ. মমিন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, যুগ্ম- সাধারণ সম্পাদক আবদুল হান্নান বাবু, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহীদ পাটোয়ারী, উপজেলা সেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব শহীদ চৌকিয়া সহ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
Link Copied