তানোর থানা পুলিশের অভিযানে চোর চক্রের দুই সদস্য ও মোটরসাইকেল উদ্ধার
রাজশাহী তানোর থানা পুলিশের অভিযানে একের পর এক সফলতায় প্রশংসায় ভাঁসছেন তানোর থানার চৌকস পুলিশ টিম।
মাদক, চুরি ছিনতাই চোর চক্রসহ বিভিন্ন অপরাধীদের ধরতে এক ধাপ এগিয়ে তানোর থানার পুলিশ টিম।
উল্লেখ্য. গতকাল ভোর রাতে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রাম থেকে একটি বাজাজ কোম্পানির ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে বলে তানোর থানায় অভিযোগ করেন মোটরসাইকেল মালিক পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামের হাবিবুরের ছেলে মতিউর রহমান (৪১)।
অভিযোগ আমলে নিয়ে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানার দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমের নেতৃত্ব একটি পুলিশ টিম মাঠে নামেন উদ্দেশ্য মোটরসাইকেল ও চোর চক্র আটক করা।
বর্তমান তানোর থানা পুলিশের যেইকথা সেই কাজ বিশেষ অভিযানে খুব দ্রুত আসামী সহ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মামলা তদন্তে প্রাপ্ত আসামীরা হলেন তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কুন্দাইন গ্রামের মনেন মুর্মুর ছেলে শ্রী হন মুর্মু(৩৫) ও ২ নং আসামী দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের জেহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪২) আসামী সহ মোটরসাইকেল ২ নং আসামীর নিজ বসত বাড়ি থেকে উদ্ধার করেছে তানোর থানা পুলিশ টিম।
বর্তমান তানোর থানায় অফিসার ইনচার্জ হিসাবে আব্দুর রহিম যোগদানের পর থেকে একের পর এক প্রশংসনীয় কাজ করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন তানোর থানা এলাকায় ।
এ বিষয়ে তানোর থানার চৌকস অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন,জনগণের জানমাল নিরাপত্তাই আমি সহ পুরো তানোর থানার পুলিশ টিম সর্বদাই প্রস্তুত আছে। গত ২৭ তারিখে একটি মোটরসাইকেল হারানো অভিযোগ পাই আমরা বিভিন্ন তথ্যভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানার এলাকা থেকে মোটরসাইকেলসহ ২ আসামীকে গ্রেফতার করা হয় এবং আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আব্দুর রহিম আরো বলেন, সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতা নিয়ে তানোর উপজেলাকে আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ টিম। তবে সকলের সহযোগিতা আশা করেছেন ওসি আব্দুর রহিম।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬
টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট
শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ
নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং
মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার
মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩
কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ
রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি
খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা