ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রামগতির রউফ বাহিনীর সাথে হাতিয়া পুলিশের গোলাগুলি, আটক ৬


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৩:১৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে পুলিশের সাথে লক্ষীপুরের রামগতি উপজেলার আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।  এ সময় পুলিশ রউফ বাহিনীর ৬ সস্ত্রাসীকে আটক করেছে।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে উপচেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। ৩ শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। তাৎক্ষণিক চেয়ারম্যান ঘাটের অফিসার ফোর্স  ও অফিসার আর, এফ অফিসার ফোর্স এবং হাতিয়া থানার  টাংকির বাজার ক্যাম্পের ফোর্স সহ পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করে। একপর্যায়ে পুলিশের সাথে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।  পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৬ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।    

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ভোর রাতের দিকে হাতিয়ার টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সাথে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর ৬ সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত