সুন্দলপুরে ইউনিয়ন ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালীর কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়ন (সাং-১) আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্চাসেবকলীগ, মৎস্যজীবি লীগ ও মহিলা আওয়ামীলীগের পদ প্রত্যাশীদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ আছর সুন্দলপুর ইউনিয়নের আব্দুল্যা মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আবুল খায়ের আবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকের হোসেনের সঞ্চালনায় সম্মেলনে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো: ইলিয়াছ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল মোমিন বিএসসি, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দলিলুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, জেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যা ভুইয়া, উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক ফরিদা ইয়াছমিন, যুগ্ন আহবায়ক বিবি জয়নব রিতু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক রায়হান, সম্পাদক নুর নবী উজ্জল প্রমূখ। এছাড়াও জেলা-উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন