মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
টাঙ্গাইলে সাংবাদিকদের পেশাগত গুণগতমান ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে ‘মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) কালিহাতীর এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু ব্রিজ রিসোর্টের মিনি কনফারেন্স রুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক- বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল। প্রশিক্ষক ছিলেন- বাংলা ভিশনের সাবেক বার্তা সম্পাদক নাসরিন বেগম গীতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক শওকত আলী।
মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন, নারী অধিকার সনদ (সিডো), শিশু অধিকার সনদ, মানবাধিকার নারী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, হতদরিদ্র নারীদের মানবাধিকার অধিকার আদায়ে সমতা নিয়ে সাংবাদিকদের করণীয় বিষয়ক আলোচনা করা হয়।
মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেলার ভূঞাপুর ও কালিহাতী উপজেলার ২৫ সাংবাদিক অংশ নেন। তারমধ্যে ভূঞাপুরে ১৬ এবং কালিহাতীতে ৯ জন। প্রশিক্ষণ সমাপনী শেষে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এরআগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অভিজিৎ ঘোষ ও মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি