ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ দোকান নির্মাণ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-৯-২০২৩ বিকাল ৫:৫
রাজশাহী পবা উপজেলার হরিয়ান সুগার মিল গেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ দোকান  নির্মাণের অভিযোগ উঠেছে। এদিকে দখল হয়ে যাওয়া ওই জায়গায় দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উচ্ছেদ হওয়া দোকানিরা ও সচেতন মহল।
 
জানা গেছে, পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সুগার মিল গেট সংলগ্ন ফাঁকা জায়গাটি সুগার মিল কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড উভয়েই নিজেদের বলে দাবি করলেও প্রকৃতপক্ষে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। 
 
এ সুযোগে উচ্ছেদকৃত জায়গায় একই ইউনিয়নের হরিয়ান বাজারের ব্যবসায়ী মৃত মোস্তফার ছেলে রিপন পানি উন্নয়ন বোর্ড ও সুগার মিল কর্তৃপক্ষকে ম্যানেজ করে দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
 
উচ্ছেদকৃত দোকানদারীদের অভিযোগ, সুগার মিল ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে
জায়গাটি দখল করে স্থায়ীভাবে দোকান গড়ে তুলছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে হরিয়ান সুগার মিল ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্থায়ীভাবে দোকান নির্মাণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিপন বলেন, যে জায়গাটিতে আমি স্থাপনা নির্মাণ করছি সেটা জেলা পরিষদ থেকে লিজ নেওয়া। পানি উন্নয়ন বোর্ড আগের নির্মাণাধীন দোকান ভেঙ্গে দেওয়ার বিষয় বললে তিনি বলেন, ড্রেনের উপরের গুলো পানি উন্নয়ন বোর্ড ভেঙে দিয়েছে। জেলা পরিষদের অনুমতি নিয়েই সেখানে আমি দোকান নির্মাণ করছি।
 
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান বলেন, কোন এরিয়ায় জেলা পরিষদের কতটুকু জমি আছে এটা সার্ভেয়ার বলতে পারবে যদি কেউ জেলা পরিষদের জায়গায় লিজ ব্যতীত  স্থাপনা তৈরি করে তাহলে অবশ্যই সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করে দেখা হবে।
 
জানতে চাইলে হরিয়ান সুগার মিলের এম ডি আবুল বাশার বলেন, এ বিষয়ে অভিযোগ নিয়ে আমার কাছে একজন এসেছিল আমি অফিস প্রশাসনের মাধ্যমে মৌখিক ভাবে জানতে পারি, এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা।  স্থাপনা নির্মাণকারী রিপনও আমাকে একই কথা বলেছেন। তারপরও নকশা দেখে সঠিকটা বলা যাবে।
 
এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর বলেন,  জায়গা দখল করে দোকান নির্মানের বিষয়টি আমার জানা নাই ; আমার লোকজন দিয়ে জায়গাটি দেখে যদি আমাদের জায়গা হয় তাহলে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ