ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে ইন্টার্নশীপ ডিপ্লোমা নার্সদের ভাতা চালুর দাবীতে মানববন্ধন ও কর্মবিরতি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:৫
পটুয়াখালী মেডিক্যাল কলেজে ইন্টার্নশীপ ডিপ্লোমা নার্সদের ভাতা চালুর দাবীতে বিক্ষোভ ও মানববন্ধনের পাশাপাশি কর্মবিরতি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা।
 
আজ রবিবার (১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজের সামনে এই কর্মসূচী শুরু করে তারা।
 
ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী মাহবুবহাসানের সভাপতিত্বে কর্মসূচীতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। 
BNMC প্রদত্ত আমাদের লগবুকের ১৪ নং পৃষ্ঠায় Code of conduct rules and regulation- এর ১নং পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোন ইন্টার্ন ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবি নিয়ে বারবার BNMC এবং DGNM অফিসে এপ্লিকেশন নিয়ে গিয়েও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোন সমাধান হচ্ছে না। তাই আমরা আমাদের এই নায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোন সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যহত থাকবে।
 
এদিকে ডেঙ্গু পরিস্থিতিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতিতে কিছু টা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত রোগী, তবে কর্তপক্ষ স্বিকার না করলেও হাসপাতালের কয়েক ওয়ার্ড ঘুরে দেখা গেছে একই চিত্র।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন