ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

জগন্নাথপুরে ফিল্মি স্টাইলে ছেলেকে নির্যাতন করলো বাবা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৬:২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে নিজ সন্তানকে রশি দিয়ে হাত বেধে বসত ঘরের তীরের সাথে ঝুলিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন করছে পাষন্ড বাবা। এ ঘটনায় জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়। গত ২১ সেপ্টেম্বর  বৃহস্পতিবার রাত ১২ টায় জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর কাঠ বাজার এলাকার একটি কলোনীতে নিজ সন্তানকে রশি দিয়ে হাত বেধে বসত ঘরের তীরের সাথে ঝুলিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন করছে পাষন্ড বাবা।

দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের আছদ্দর আলীর ছেলে আবুল কাশেম একই গ্রামের মৃত হবিবুল মিয়ার মেয়ে মুক্তা বেগমের সাথে আবুল কাশেমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে জগন্নাথপুর পৌর শহরে ৭নং ওয়ার্ডে জগন্নাথপুর বাজার এলাকায় একটি কলোনীতে বসবাস করে আসছেন। সাংসারিক জিবনে তাদের ২ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। 

জীবন জীবিকার তাগিদে প্রায় দুই বছর ৬ মাস যাবত সৌদি আররে কাজ করছেন আবুল কাশেমের স্ত্রী মুক্তা বেগম। ছেলে সন্তান নিয়ে বর্তমানে তারা দেশেই তার পিতা  আবুল কাশেমের সাথে মানবেতর জীবনযাপন করছে। গত ৩ মাস যাবত আমার মেয়ে মুক্তা বেগম সৌদিতে অসুস্থ থাকার কারণে দেশে তার স্বামীকে কোনো টাকা পাঠাতে পারেনি। সেই অজুহাতে প্রায় প্রতিদিনই ছেলে সন্তানদের অমানুষিক নির্যাতন করে পাষণ্ড পিতা আবুল কাশেম। এমনকি নির্যাতনের চিত্র মোবাইলে ধারণ করে সন্তানদের মায়ের কাছে পাঠায়। এবং ইমু মেসেঞ্জারে ভিডিও কলে রেখে সন্তানের হাত-পা বেঁধে তীরের সাথে ঝুলিয়ে বর্বর নির্যাতন চালায় সে। এসব চিত্র ধারন করে আবার সন্তানের মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বলে টাকা না পেলে তোর সন্তানদের এক এক করে খুন করে নদীতে ভাসিয়ে দিবে। এঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। 

পরে মুক্তা বেগমের মা নুরজাহান বেগম বাদী হয়ে আবুল কাশেমের উপর শিশু নির্যাতনের অভিযোগ এনে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে আবুল কাশেমের স্ত্রী সৌদি প্রবাসী মুক্তা বেগম বলেন- জীবন জীবিকার তাগিদে প্রায় দুই বছর ৬ মাস যাবত সৌদি আররে আছি। ২ বছর ৩ মাস যাবত আমি নিয়মিত প্রতিমাসে টাকা আমার স্বামীর কাছে পাঠিয়ে দেই। গত ২ মাস যাবত অসুস্থ থাকার কারণে কাজ করতে না পারায় স্বামীকে কোনো টাকা পাঠাতে পারিনি। এরই জের ধরে আমার স্বামী আবুল কাশেম আমার ছেলে রিয়াদ মিয়া (১০) কে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে বেধে ব্যাপক নির্যাতন করে। নির্যাতনের এসকল ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে আমার কাছে পাঠায় এবং যেকোনো সময় আমার সন্তান্দের হত্যা করার হুমকীও দেয় সে। 

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার এএসপি সুভাষিশ ধর বলেন- ঘটনাটি দুঃখজনক, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাইয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন