ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে করোনার টিকাদান উদ্বোধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৪১

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও প্রান্তিক পর্যায়ে  টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শাহজাদপুর পৌর সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান। এছাড়াও  বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে ও পৌরসভার ৩টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ স্থাপন করে প্রতিটি বুথে দিনে ২০০ জনকে টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এদিন শাহজাদপুরের বিভিন্ন টিকাদান কেন্দ্রে মানুষকে  অনেক আগ্রহের স্বাথে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকা নিতে দেখা যায়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান বলেন, শাহজাদপুরের ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে সামাজিক দূরত্ব মেনে লাইনে টিকা গ্রহণ করছেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা