ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, অপসারণ দাবি


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:৩৮
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলামের প্রতি অনাস্থা এনেছেন পরিষদের ৯ জন সদস্য। তারা বিভিন্ন অভিযোগ তুলে তার অপসারনের দাবি জানিয়েছেন।গত ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন বরাবর এক লিখিত আবেদনে এ দাবি জানান তারা।
 
আবেদনপত্রে স্বাক্ষর করেন পরিষদের ১২ জন সদস্যের ৯ জনই। তারা হলেন- ৬, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য রুমানা খানম, ২ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের ইয়াসিন আলী, ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী, ৪ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের আল মামুন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য আঞ্জুমান আরা, ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ ও ৩ নম্বর ওয়ার্ডের মাহাতাব প্রধান।
 
আবেদনে তারা জানান, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম পরিষদ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করেন। অন্যান্য সদস্যদের সঙ্গে কোন পরামর্শ না করেই বিভিন্ন সিদ্ধান্ত একাই নেন। এছাড়া বেআইনিভাবে বিভিন্ন চিঠি গোপন করারও অভিযোগ করেন তার বিরুদ্ধে।৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাতাব প্রধান বলেন, ‘প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম তার খেয়াল খুশিমতো পরিষদ পরিচালনা করেন। তার কর্মকাণ্ডে কোন সদস্যই সন্তুষ্ট না’। তাকে অনতিবিলম্বে অব্যহতি দেয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম বলেন, যেকোন চিঠি চেয়ারম্যান এবং সচিবের নামে আসে। আমি কিভাবে গোপন করবো? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, প্যানেল চেয়ারম্যান সঠিকভাবেই কাজ করছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো ভিত্তিহীন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ