রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা
আসন্ন দুর্গাপূঁজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত, ধর্মীয় উৎসবে যথাযথ ভাবগম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পরিবেশকে অক্ষুন্ন রাখতে উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩রা অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক।
এছাড়াও ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটু, ঠাকুরগাঁও জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ, সহকারী পুলিশ সুপার রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীরমুক্তিযোদ্বা হবিবর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব,সাধারণ সম্পাদক সাধন বসাক, উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন- রাণীশংকৈল উপজেলায় ৫৪ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে যেন কোন ধরণের অপরাধমূলক কাযক্রম না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। পূজার সময় ডিজে পার্টি চলবে না, একই দিনে সকল মূর্তি বিসর্জন দিতে হবে। নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা রাখতে হবে। এ ধরণের নানা পরামর্শমূলক ও সমস্যা সমাধানের কথা জানান তারা। পূজার সময় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগীতা করবে বলে আশ্বাস দেন তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
Link Copied