ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে এতিমখানায় চাঁদা দাবির মামলায় সাংবাদিক রিপন গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৬:৮

গাজীপুরের টঙ্গীতে জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে অনৈতিকভাবে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক মহিনউদ্দিন রিপনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অনৈতিকভাবে এতিমখানায় ঢুকে ছাত্রীদের ভিডিও ধারণ করে চাঁদা দাবি ও চাঁদা না দেয়ায় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গতগকাল শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানায় গিয়ে সাংবাদিক মহিন উদ্দিন রিপন ও তার ছোট ভাই মোরশেদ আলম খোকনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান।

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন মধ্য আউচপাড়া কলেজ রোড এলাকার জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিলেন দুই সহোদর সাংবাদিক মহিনউদ্দিন রিপন ও মোরশেদ আলম খোকন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জোরপূর্বক মাদ্রাসায় প্রবেশ করে বিনা অনুমতিতে মাদ্রাসার আবাসিক মহিলা ও শিশু শিক্ষার্থীদের ছবি মোবাইল ফোনে ধারণ করে বিভিন্ন ভয়ভীতি দেখায় ও চাঁদা দাবি করেন তারা। অতঃপর ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ সময় এতিমখানার পরিচালক চাঁদা না দিলে তাকে পিটিয়ে মারার হুমকিও প্রদান করেন তারা। 

এতিমখানার মোতওয়াল্লি মো. মতিউর রহমান সিকদার জানান, আমি এলাকার লোক হিসেবে তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি তারা আমার কথা না শুনে আমাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা ধারণকৃত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সকলের মানহানি করে। এ বিষয়ে আমি থানায় যোগাযোগ করলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও টঙ্গী জোনের সহকারী কমিশনার এতিমখানা পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, মাদ্রাসা ও এতিমখানার পরিচালকের করা অভিযোগের সত্যতা পাওয়ায় দক্ষিণ বিভাগের ডেপুটি কপিশনার (অপরাধ) ইলতুৎ মিশ স্যারের নির্দেশে সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সাংবাদিক মোরশেদ আলম খোকনকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন