ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টঙ্গীতে মুক্তিযোদ্ধা ও তাদের বেতন-ভাতা নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মারধর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-১০-২০২৩ রাত ১১:১৬

গত ২৭সেপ্টেম্বর'২৩, বুধবার আনুমানিক রাত ৯ গাজিপুর, টঙ্গী পূর্বথানা শিলমুন খানবাড়ী মসজিদের সামনে চা দোকানে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ৭১ সালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে কুরুচি, অশালীন মন্তব্য করেন ও মুক্তিযোদ্ধাদের গালিগালাজ করেন। এ সময় স্থানীয় ৪৭ নং ওয়ার্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের উপর তার আক্রোশ এবং হঠাৎ অশালীন মন্তব্য করার কারণ জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার পাঞ্জাবীর ধরে তাকে মারধর করে। স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধাদের সহায়তায় প্রাথমিক অবস্থায় প্রাণে বেঁচে গেলে ও অভিযুক্ত ইঞ্জিনিয়ার তার ছেলে মঞ্জুরুল মজিদ মাসুমকে  নিয়ে এসে মুক্তিযোদ্ধা আবুল হাসেমকে রাত আনুমানিক ৯.১৫ ঘটিকায় তার ঘরে ঢুকে মুক্তিযুদ্ধ নিয়ে গালাগালি করতে করতে দেশীয় অস্ত্র, ভারি কাঠ দিয়ে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এসময় মাসুম বলে শালা মুক্তিযোদ্ধার বাচ্চা তোকে আজকে মেরেই ফেলবো। এর পর ৭২ বছর বয়সী মুক্তিযোদ্ধা আবুল হাসেমকে হত্যা করার উদ্দেশ্যে মারতে মারতে বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নিয়ে যায়।  তখন মুক্তিযোদ্ধার আত্মচিতকার দিতে দিতে  অজ্ঞান হয়ে মেঝেতে লুটে পরে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত মূল আসামি গ্রেফতার করতে পারে নাই। উক্ত আসামিরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করছে। এমতাবস্থায় মুক্তিযোদ্ধা পরিবার মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা