ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কাপাসিয়ায় বাস চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৪:৫০
গাজীপুরের কাপাসিয়ায় বাস চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
 
বুধবার (৪ অক্টোবর) সকাল নয়টায় কিশোরগঞ্জ ঢাকা মহা সড়কের লোহাদী নামা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে কিশোরগঞ্জগামী জলসিঁড়ি পরিবহনের বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই শিক্ষক মৃত্যুবরণ করেন। নিহত মাদ্রাসা শিক্ষক নুরুল আমিন (৩৫) কাপাসিয়ার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার কোচের চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
 
নিহত নুরুলের শ্যালক মাসুম বলেন, আমার বোনজামাই সকালে মাদ্রাসায় যাওয়ার পথে জলপাইতলায় সড়ক পারাপারের চেষ্টা করেন। সেই সময়বকিশোরগঞ্জ থেকে ঢাকাগামী জলসিড়ি বাসা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লায়লা আখতার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত নুরুল আমীনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’
 
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য বলেন, বুধবার সকাল ৯টার দিকে জলসিঁড়ি পরিবহনের একটি বাস টোক থেকে ঢাকা দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক নুরুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে হেফাজতে নিলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা