দুইশ’র আগে ৫ উইকেট হারাল ইংল্যান্ড
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত আসরের রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে দুইশ’ রানের আগে পাঁচ উইকেট হারিয়েছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেট হয়ে দলটির পাঁচ ব্যাটার ফিরলেও ফিফটি করে খেলছেন জো রুট।
ইংল্যান্ড ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানে খেলছে। তিনে নামা জো রুট ৬৯ বলে তিনটি চার ও এক ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেছেন। তার সঙ্গী লিয়াম লিভিংস্টোন ১২ রানে খেলছেন।
এর আগে ইংল্যান্ডের ওপেনার ডেডিভ মালান ১৪ রান করে আউট হন। এরপর জনি বেয়ারস্টো ৩৫ বলে চারটি চার ও এক ছক্কায় করেন ৩৩ রান। তারা বিদায় নেওয়ার পর চারে নামা হ্যারি ব্রুকও সেট হয়ে ফিরে যান। তিনি ১৬ বলে চারটি চার ও এক ছক্কায় ২৫ রান তুলে সাজঘরে ফিরে যান।
এরপর মঈন আলী ১১ রান করেন। দলের সেরা জুটি দেন জো রুট ও জস বাটলার। তারা ৭৮ রান যোগ করেন। এরপর বাটলার ৪২ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৩ রান করে আউট হন।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?