বশেমুরকৃবির সাথে শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের দ্বি-পাক্ষিক সহযোগীতা বিনিময়ে ঐক্যমত্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া দক্ষিণ এশিয়া নাইট্রোজেন হাবের বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য শ্রীলংকার রাজধানী কলম্বোয় অবস্থানকালে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) শ্রীলংকার শীর্ষস্থানীয় পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে মতবিনিময়কালে দ্বি-পাক্ষিক সহযোগীতার উদ্দেশ্যে উভয় বিশ্ববিদ্যালয় ঐক্যমত পোষণ করেন।
আলোচনায় নেতৃত্ব প্রদান করেন, পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর এম.ডি. লামাওয়ানসা এবং বশেমুরকৃবির পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকবৃন্দ।
সভায় উভয়পক্ষই কৃষি, জীব-প্রযুক্তি, মাৎস্য ও পশুসম্পদ বিজ্ঞানসহ শিক্ষা এবং গবেষণায় ভবিষ্যত সহযোগীতার বিভিন্ন ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং এবিষয়ে শিঘ্রই একটি সমঝোতা চুক্তি প্রণয়নে ঐক্যমত পোষণ করেন। বৈশ্বিক জলবায়ু ও জীববৈচিত্রকে হুমকির মধ্যে ফেলে দেয়া ভূ-পৃষ্ঠের অব্যাহত নাইট্রোজেন দূষণের চ্যালেঞ্জ মোকাবেলায় সার্কভূক্ত আটটি দেশের গবেষকদের সমন্বয়ে গড়ে উঠা দক্ষিণ এশিয়া নাইট্রোজেন হাব এর বার্ষিক সভায় যোগ দিতে বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ০৫ দিনের সরকারী সফরে এখন শ্রীলংকায় অবস্থান করছেন।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
Link Copied