ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ব্যাখ্যা নেই, জানাও নেই অধিনায়কের!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ১২:১০

বিশ্বকাপের ব্যস্ততা থাকায় জাতীয় দল থেকে দূরে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছিল এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট স্কোয়াড। তবে সেই দলটাকেও খারাপ বলা যাবে না। আফিফ, সাইফ ছাড়াও জাতীয় দলে খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন।

সেই দল আইসিসি’র সহযোগী দেশ মালয়েশিয়ার বিপক্ষে কোনোমতে জিতে সেমিফাইনালে উঠেছে। আজ সেমিফাইনালে ভারতের বিপক্ষে একেবারেই লড়তে পারেনি। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। 

ফাইনালে উঠতে না পারার পেছনে অধিনায়ক সাইফ হাসান ব্যাটিং ব্যর্থতাকেই সামনে এনেছেন, ‘আসলে আমাদের ব্যাটসম্যানরা আজকে ভালো পারফরম্যান্স দিতে পারেনি। কেউই বড় স্কোর করতে পারেনি। বোলারদের জন্য এই ছোট মাঠে রান ডিফেন্ড করা অনেক টাফ ছিল।’

টানা দুই ম্যাচেই বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে। দুই ম্যাচেই ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। টানা দুই ম্যাচে এত বাজে ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা নেই অধিনায়কের কাছে, ‘আমার কোনো ব্যাখ্যা নেই, খারাপ হতেই পারে।’

ক্রিকেট বাদে দেশের অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা নানা সীমাবদ্ধতার কারণে দীর্ঘমেয়াদী অনুশীলন ও উন্নত প্রশিক্ষণ খুব একটা পান না। ক্রিকেটে বিদেশি কোচ, আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতার পরও গেমসে এমন বাজে পারফরম্যান্স বড় প্রশ্নের জন্ম দিয়েছে।

চীন ক্রিকেটে উঠতি দেশ। এখানের উইকেটও রহস্যময়। এরপরও উইকেট অজুহাত দেননি অধিনায়ক, ‘অজুহাত দিচ্ছি না। চ্যালেঞ্জিং উইকেটেও ভালো ব্যাটিং করার চ্যালেঞ্জ নিতে হবে।’ বাংলাদেশের ব্যাটিংয়ের সময় আজ মনে হচ্ছিল উইকেট একেবারে বোলিংবান্ধব। আবার ভারতের সময় দেখা গেল পুরো উল্টো। এই বড় তারতম্যের কারণ কি সামর্থ্যরে ঘাটতি না অন্য কিছু সেটাও জানা নেই অধিনায়কের, ‘এটা আমি জানি না। এই অ্যাসেসম্যান্ট (মূল্যায়ন) কোচরা করবে আপনারা (সাংবাদিকরা) করবেন।’

ভারত এশিয়ান গেমসের ক্রিকেটকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। আইপিএল এবং জাতীয় দলের অনেকেই রয়েছেন এই দলে। বাংলাদেশও আছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞাসম্পন্ন অনেকেই। এরপরও গেমসকে গুরুত্ব দিয়ে আরো ভালো দল সম্ভব ছিল কি না এই প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, ‘এটা আমি আসলে জানি না। আমাদের যে দল এটা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই সম্ভব ছিল। আমাদের বাজে দিন ছিল।’

টানা দুই বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ দল খানিকটা হতাশাগ্রস্ত। এরপরও ব্রোঞ্জ জয়ের চেষ্টার কথা জানালেন অধিনায়ক, ‘আমরা এখন ব্রোঞ্জ জয়ের চেষ্টা করব ইনশাআল্লাহ।’ 

এমএসএম / এমএসএম

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’

কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি