হাথুরুর প্রধান লক্ষ্য সেমিফাইনাল
অন্য আসরের চেয়ে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটে দর্শকদের চাহিদা অনেক বেশি। টাইগাররা এবার ভালো করবে– এমন আশার বেলুন ফুলিয়ে আছেন সবাই। দর্শকদের পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারও তাদের সেমিফাইনাল খেলার সামর্থ্যের কথা বলেছেন। এবার দলটির প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন একই কথা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল (শনিবার) থেকে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। তার আগে আজ (শুক্রবার) ধর্মশালায় সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলছিলেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে? তাহলে বলবো–যদি আমরা চার-পাঁচটা ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটি আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে।’
বাংলাদেশ ক্রিকেটের এই ওস্তাদ আরও বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে। এটাও একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন যেন বিশ্বকাপ ভালো যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না।’
দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ আশাবাদী হাথুরু। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ দল। সেই দল থেকেও এবারের বিশ্বকাপে রয়েছে ৪ জন ক্রিকেটার, সেই খেলোয়াড়দের অবশ্য আলাদা করে এনার্জি দেখছেন টাইগারদের প্রধান কোচ।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?