ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আজ বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ১০:৪৮

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে যে আর ধরে রাখা যাচ্ছে না, সে কথা জানিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এবার মেসির ক্লাবকে বিদায় জানানোর পালা। আর আজই ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার।

ন্যু ক্যাম্পে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত হবেন বর্তমান সময়ের সেরা এই তারকা ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন।

উল্লেখ্য, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে।

৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড অতীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না। লিয়োনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে।

প্রীতি / প্রীতি

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ