ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুরে মাঠ থেকে বৃদ্ধার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:৪৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের দরগা বাড়ি ঈদগাহ থেকে খেরেজ আলী ফকির  (৬৫) নামের এক বৃদ্ধার মাথা থেঁতলানো  মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।  শনিবার (৭ অক্টবর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার একটি মাঠ  থেকে নিহত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান খেরেজ আলী  দৌলতপুর উপজেলা রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠের মধ্যে বৃদ্ধার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খরব দেয় স্থানীরা। পরে পুলিশ এসে বৃদ্ধার মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানান তার পরিবারের লোকজন  তার একমাত্র ছেলে আনারুল ইসলাম  বিদেশ যাওয়াতে সকলে মিলে ঢাকায় পৌঁছে দিতে গিয়েছে। সে বাড়িতে একাই ছিল গভীর রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবিও জানান তারা। 
 
এবিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম  জানান, এটি একটি হত্যা কান্ড। লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার