মানিকগঞ্জে অনলাইন প্রতারক ব্যবসায়ী চক্রের মূল হোতা গ্রেফতার
মানিকগঞ্জে অনলাইন প্রতারক ব্যবসায়ী চক্রের মূল হোতা তানভীর হোসেন সুজন (৩৭)কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পূর্ববর্তী অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার জেলার পৌর শহরের উত্তর সেওতা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।
এসময় ওই বাসা হতে আত্মসাৎকৃত ৩৫ টি বোরকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামী সুজন শরীয়তপুর জেলার পালং থানার স্বর্ণঘোষ গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, ইউটিউবার পরিচয়ে প্রতারক চক্রটি নরসিংদী জেলার মাধবদী থানার শেখেরচর বাবুহাটের “গাজী বোরখা হাউজ” নামক একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করে। তাদের কথা অনুযায়ী সরল বিশ্বাসে দোকান মালিক আনুমানিক ৯৬,৪২০ টাকা মুল্যমানের ১১৯ পিস বোরখা কুরিয়ার যোগে প্রেরন করে। বোরখা পাওয়ার পর প্রতারক চক্রের একজন তাদের টাকা পরিশোধের কথা বলে বিভিন্ন স্থানে ঘুড়িয়ে-ফিড়িয়ে শেষ পর্যায়ে প্রতারক চক্রের বাসা বাড়ির কথা বলে কৌশলে একটি ভবনে নিয়ে গেইট আটকে দিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রের একজন।
অতঃপর ৬ আগষ্ট রাতে ভুক্তভুগি কবির গাজী (৪৭) মানিকগঞ্জের সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশের একটি চৌকসদল সদর থানার উপ-পরিদর্শক জুলহাস মিয়া এর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামি কে গ্রেফতার করে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, গ্রেফতারকৃত আসামী তানভীর হোসেন সুজনকে আদালতে সোর্পদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড