ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সরকারি নির্দেশনা মানছে না কেউ, ছিঁড়ে ফেলেছে সাইনবোর্ড


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ৩:৩০

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে সরকারি পুকুরে অবাধে ফেলা হচ্ছে বাসা-বাড়িসহ পৌরসভার ময়লা-আবর্জনা। এতে করে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন, পুকুরে পাশে থাকা দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থী, হাসপাতালের রোগী, থানা ও ভূমি কার্যালয়ে আসা সেবাগ্রহীতারা।

সম্প্রতি সরকারি পুকুরে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে একাধিবার নিষেধ করে নির্দেশমূলক সাইনবোর্ড টাঙানো হয়। নির্দেশনায় বলা হয়েছে- ১নং খাস খতিয়ানভুক্ত ৮২০ দাগে ০.৪৮ একর এবং ৮২১ দাগে ০.২৭ একর মোট ০.৭৫ একরের পুকুরটি সরকারি সম্পত্তি।

এতে আরও বলা হয়- সরকারি স্বার্থ, পুকুরের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্ন পরিবেশ রক্ষার্থে আশে-পাশে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন নির্দেশনার সাইনবোর্ড টাঙানোর কিছুদিন যেতে না যেতেই নির্দেশমূলক সাইডবোর্ডটি ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা বলেন, সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। সাইনবোর্ড টাঙিয়ে একাধিকবার নিষেধ করা হলেও তা কোনো কাজে আসছে না। সরকারি এই সম্পত্তি (পুকুরটি) এখন দিনদিন ময়লার ভাগারে পরিণত হচ্ছে। সাইনবোর্ড ছিঁড়ে ফেলা দুর্বৃত্তদের আইনের আওতায় আনা উচিত।

শিক্ষার্থী ও হাসপাতালে আসা রোগীরা বলেন, ভূমি অফিসের এই পুকুরে ময়লা-আবর্জনা ফেলা হয়। এতে করে আমরা দুর্গন্ধে পুকুরের পাশের রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। সরকারি সাইনবোর্ড টাঙানো হলেও তা মানা হয় না। উল্টো দুর্বৃত্তরা সাইনবোর্ড ছিঁড়ে ফেলেছে। ময়লা ফেলারোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, ভূমি অফিসের পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলা বন্ধে ও সৌন্দর্য রক্ষায় সাইনবোর্ড দেয়া হয়েছে। জানতে পেরেছি সাইডবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে এবং ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। যারা সাইনবোর্ড ছিঁড়ছে ও ময়লা ফেলছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত