কোম্পানীগঞ্জে অপহরণের ১১দিন পরেও উদ্ধার হয়নি কৃষক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক কৃষককে অপহরণ করে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। অপহৃত কৃষক আবুল কালাম (৪০) বরম সিদ্ধিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এঘটনায় আবুল কালামের স্ত্রী মোছা: হালিমা বেগম বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, বরমসিদ্ধপুর গ্রামের সাহেদ আলীর ছেলে তৈয়ব আলী (৪০), আব্দুল করিমের ছেলে হেলাল আহমদ (৩৫) ও ফিরোজ মিয়ার ছেলে সাইদুল (৩০)।
মামলায় হালিমা বেগম উল্লেখ করেন, ২৭ সেপ্টেম্বর দুপুর ২টায় তার স্বামী আবুল কালামকে ঘর থেকে ডেকে নিয়ে যায় তৈয়ব আলী, হেলাল ও সাইদুল। এর পর আর আবুল কালাম বাড়ি ফিরেননি। এ ঘটনার আগে মাদক ব্যবসায়ী তৈয়ব আলী, হেলাল ও সাইদুল আবুল কালামের কৃষিজমির বাঁশের বেড়া ভেঙ্গে কৃষিজমির উপর দিয়ে দিনে ও রাতে প্রায়ই মাদকের চালান পরিবহন করে। এতে কৃষি ক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় আবুল কালাম আসামীদের বাধা নিষেধ দেন। বাধা নিষেধের কারণে আসামীগণ আবুল কালামকে অপহরন করে অজ্ঞাত কোন স্থানে নিয়ে তাকে হত্যা করিয়া লাশ গুম করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। এলাকায় তাদের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল