ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাংগাইলে গোপালপুর প্রতারণা মূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজন গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৪

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান তার স্ত্রী জুলেখা বেগম এবং তার প্রেমিক আশরাফুল ইসলাম রানার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে  প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনার তদন্তের পর, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ  এর নির্দেশে, এস আই শফিউল্লাহ ও তাহার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ নং আসামি আশরাফুল ইসলাম রানাকে গত  পহেলা অক্টোবর  গ্রেফতার করে। কালিহাতি পৌরসভা থেকে সকাল  অনুমান ১০ ঘটিকায় রোজ রবিবার এবং ১ নং আসামি জুলেখা বেগমকে  আজ ৮ অক্টোবর  ঘাটাইল সাগরদিগী থেকে বাড়িওলা আঃ মান্নানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান বলেন দৈনিক সকালের সময়কে বলেন, " আমি আমার ছেলেকে স্ত্রীর সাথে রেখে কুয়েতে গিয়ে ৩৭ লক্ষ টাকা আমার স্ত্রীর নিকট ব্যাংক একাউন্টে এবং বিভিন্ন সময় তাকে আনুমানিক পাঁচ লাখ টাকার স্বর্ণ তার কাছে পাঠিয়োছি। আমার ছুটি নিয়ে বাড়িতে আসার কথা শুনে আমার স্ত্রী বিভিন্ন খারাপ আচরণ করতে থাকে,এমন সময় আমি আমার বোন জামাইয়ের মাধ্যমে জানতে পারি আশরাফুল ইসলাম রানা আমার বাড়িতে বিভিন্ন সময় আসা যাওয়া করতো এবং তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে,আমার বাড়িতে আসার সংবাদ শুনে আমার সাথে বিবাহ বিচ্ছেদ না ঘটিয়ে পরস্পর যোগসাজেশে সকল টাকা এবং স্বর্ণসহ আমার ছেলেকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে। আমার কোন অভিভাবক না থাকায় আমার উপার্জনের সব কিছু আমার স্ত্রীর নিকট পাঠিয়েছি, সে আমাকে সর্বস্বান্ত  করেছে, এ বিষয়ে মামলায় বিস্তারিত প্রমানসহ অভিযোগ করেছি  এখন আদালতে বিচারের আশায় আছি।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা