গলাচিপায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা
পটুয়াখালীর গলাচিপায় বিএনপি জামাত কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাস, ও নৈরাজ্যের প্রতিবাদে গন বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবর রোজ শনিবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলার কলেজপাড়া এলাকা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী -৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মুঃ ইকবাল মাহমুদ লিটন এর নেতৃত্বে একটি গন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জৈনপুরী খানকায় এসে শেষ হয়। গন মিছিল শেষে পথা সভা অনুষ্ঠিত হয়।এসময় পথ সভায় বক্তব্য রাখেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ইকবাল মাহমুদ লিটন, গলাচিপা উপজেলার প্রবীন আওয়ামীলীগে নেতা এডভোকেট আবদুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মোসারেফ হোসেন। এসময় পথ সভায় বক্তারা সরকারের নানা উন্নয়ন তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আরো বলেন এই গন মিছিল ও পথ সভায় যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসেছেন তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার কন্যা আমাদের গরিব অসহায় মানুষের মা জননেত্রী শেখ হাসিনাকে মনে প্রানে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। তাই আমারা সকলে ঐক্য বদ্ধ হয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো এটাই আমাদের পন। সভা শেষে তিনি সকলের সাথে গন সংযোগ করেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার