ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দোহাজারীতে মুখোমুখি সংঘর্ষ ২জন নিহত ও ২জন আহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৮

চট্টগ্রাম চন্দনাইশে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন গুরতরে আহত হয়েছে। আহতদের দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৮ই অক্টোবর রবিবার দুপুরে দোহাজারী পৌরসভা সদর হাজারী মার্কেট এর সামনে এই দূঘটনা ঘটে। নিহতরা হলেন দোহাজারী পৌরসভার চাগাচর এলাকার মৃত চৈত চরণ নাথ এর ছেলে মৃদুল কান্তি নাথ (৬০) ও কক্সবাজার দ্বীপকুল এলাকার আব্দুল লতিফের ছেলে মো.আবদুল্লাহ (৩৫)। আপরদিকে আহতরা হলেন,বান্দরবান সদর এলাকার জেবুল হক এর ছেলে আমির হোসেন ও আবু তাহের এর ছেলে কুতুব মিনার। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দোহাজারী পৌরসভা এলাকায় দুপুরে চট্টগ্রাম অভিমুখে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪- ৬০৪৯) ইউনিক পরিবহন এর সাথে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থাকা যাত্রী সহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে স্থানীয় লোকজন এসে অন্য আহত দুইজনকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি ও ড্রইভারকে আটক করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান সত্যতা নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা