ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ১২:৬

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (৯অক্টোবর) ভোর ৩টা ও ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গা হলেন, ২নং ক্যাম্পের বাসিন্দা ছানা উল্যাহ (২৭) ও ৭নং ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৩৬)। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ভোর রাতে ২নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী অস্ত্র মাহমুদুল হকের বসতঘরে সামনে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত ছানা উল্যাহ ২নং ক্যাম্পের বাসিন্দা। এছাড়া আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে ৭নং ক্যাম্পে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসী রাতে একটি চায়ের দোকানে গুলি চালায়। এ গুলিতে ওই ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন ঘটনাস্থলে নিহত হন।

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, এক ঘণ্টার ব্যবধানে সন্ত্রাসী গ্রুপের গুলিতে ওই দুজন নিহত হন। নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। নিহত দুজনের বুক, পেট এবং কোমরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা