সততা-দক্ষতা ও শৃঙ্খলার পুরস্কার পেলেন মোহতারেমা ও রাসেল
সততা, দক্ষতা, শৃঙ্খলার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ কর্মকর্তা।আরএমপি’র শুদ্ধাচার পুরস্কারে ভূষিত এই দুই কর্মকর্তা হলেন আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম এবং আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো: রাসেলুর রহমান।
রবিবার (৮ অক্টোবর) সকাল ১০.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র মাসিক কল্যাণ সভায় আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো: রাসেলুর রহমান-কে কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতস্বরুপ শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের পক্ষে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
এরআগে পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর নিকট হতে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) গ্রহন করেন।এ সময় আরএমপি’র কমিশনার শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২১৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন ডিআইজি, একজন লে. কর্ণেল, একজন অতিরিক্ত ডিআইজি, ১৫ জন পুলিশ সুপার, ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন সহকারী পুলিশ সুপার, ২১ জন পুলিশ পরিদর্শক, ৩৭ জন সাব ইন্সপেক্টর, ৪ জন সার্জেন্ট, ১৯ জন সহকারী সাব ইন্সপেক্টর, পাঁচ জন নায়েক, ৭৮ জন কনস্টবল, একজন সিপাহী এবং ১০ জন সিভিল স্টাফ রয়েছেন।
শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
Link Copied