ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে ভয় পেতে নারাজ বাটলার


ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে photo ওমর ফারুক, ধর্মশালা (ভারত) থেকে
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ৪:১৫

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়েও এবারের বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে একরকম উড়ে গেছে বাটলার-বেয়ারস্টোরা। কিউইদের বিপক্ষে সেই হারের ক্ষতে প্রলেপ দিতে এবার বাংলাদেশকে ইংলিশ পাওয়ার দেখাতে চায় থ্রি লায়ন্সরা।

বিশ্বমঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে কিছু সুখস্মৃতি আছে বাংলাদেশের। বিশ্ব আসরে দুই দলের মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই যে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল সাকিবরা। ২০১৫ সালে তো বাংলাদেশের কাছে হেরেই ইংলিশরা বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে। 

তবে ধর্মশালায় সাকিবদের মুখোমুখি হবার আগে আগের কিছু নিয়ে ভাবছে না ইংল্যান্ড দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য বড় হুমকি কি না, এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, 'না মোটেও না। বাংলাদেশের বিপক্ষে মাত্রই তো দারুণ একটা ম্যাচ খেললাম। তারা অনেক ভালো দল, আমরা প্রত্যেক প্রতিপক্ষকেই সম্মান জানাই। বিশ্বকাপে তো কঠিন লড়াই আশা করবেন। দুই দলই একটা করে ম্যাচ খেলল। দল হিসেবে আমরা অনেক আত্মবিশ্বাসী।'

সম্প্রতি অতি আক্রমনাত্নক ক্রিকেটে অভ্যস্ত ইংল্যান্ড। ধর্মশালার উইকেটেও কি বাজবল ব্রান্ড ধরে রাখবে ইংল্যান্ড? এমন প্রশ্নে বাটলার বলেন, 'যেমনই হোক, আমরা কন্ডিশন ও উইকেট অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে মাঠে নামব। গতকাল আর আজ ভালো প্রস্তুতি নিয়েছি। মাঠে নেমে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে আমরা মুখিয়ে আছি। গত ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে আমরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছি। ছেলেদের মধ্যে ভালো করার ক্ষুধা রয়েছে।'

এমএসএম / এমএসএম

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি

জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা

৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের