খুলনায় গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
খুলনার দৌলতপুরে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব-৬। প্রায় ২৫ দিন পর রবিবার বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ধর্ষণ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলো।
র্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরীর দৌলতপুরে নিজ ঘরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন আল-আমিনসহ ১০/১৫ জন দুর্বৃত্ত। এ ঘটনার ৫ দিন পর দৌলতপুর থানায় আল আমিনসহ ৩ জনের নাম উলেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫ জনকে আসামি করে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকে বরিশাল, ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন আল আমিন। অবশেষে রবিবার ভোরে চিতলমারী থেকে তাকে গ্রেফতার করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, ধর্ষণ মামলা এজাহারভুক্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের তথ্য র্যাব জানিয়েছেন। দ্রুত তাকে আমাদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত