নাঙ্গলকোট ৪৮৫ বছরের পুরনো চাঁন্দগড়া মসজিদের দান বাক্সের টাকা চুরি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁন্দগড়া মসজিদের দান বাক্সের তালা ভেঙে কমপক্ষে দুইলাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হয়। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় ঐ মসজিদে এ ঘটনা ঘটে।চুরির ৫ দিন পার হলেও মসজিদ কমিটি এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
জানা যায়, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে মুয়াজ্জিন মসজিদের তালা মেরে বাড়ী চলে যায়। শুক্রবার ফজরের নামাজ পড়তে এসে দান বাক্সের তিনটি তালা ভাঙা দেখে বিষয়টি মসজিদ কমিটিকে অবহিত করেন।
একসময় অজ্ঞাত চোরের দল মসজিদের দক্ষিণ পাশে আতাফল গাছ দিয়ে ছাদে ওঠে সিড়ি রোমের টিন কেটে ভিতরে প্রবেশ করে দান বাক্সের তিনটি তালা ভেঙে দান বাক্সে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। মসজিদটিতে সিসি ক্যামরা থাকলেও চোরের দলকে চুরির ঘটনা ঘটনা ক্যামরা ধরা পড়েনি।
স্হানীয় মুসল্লীরা জানায়,পূুর্ব পুরুষের মাধ্যমে জানতে পারেন, গায়েবী ভাবে মসজিদটি নির্মিত হয়। এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের লোকজন মানতের উদ্দেশ্য এ মসজিদে নামাজ আদায় করেন।
প্রতিমাসে একবার দান বাক্স খোলা হয়।দান বাক্সে ১ লাখ,১ লাখ ২০ হাজার,১লাখ ৩০ হাজার টাকাসহ স্বর্ণালংকার পাওয়া যায়।গত দুই মাস দান বাক্স খোলা হয়নি।মসজিদটির গম্বুজে ফার্সী ভাষায় লেখা আছে ৪৮৫ বছর পূর্বে মসজিদটি নির্মিত হয়।মসজিদের সেক্রেটারি ইদ্রিস মজুমদার বলেন,মুয়াজ্জিনের মাধ্যমে চুরির ঘটনাটি জানতে পারি।আমি এঘটনার বিচার দাবী করছি। নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন,কেউ এখনও থানায় অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত