মানিকগঞ্জে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
মানিকগঞ্জে ৫৭ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ির পান্না গ্রুপ ফ্যাক্টরীগামী কাচা রাস্তার পাশ থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ টুটুল বিশ্বাস (৩৫), কেল্লাই এলাকার মৃত তারা চান মিয়ার ছেলে আব্দুর রহমান (৩৮) এবং সদর উপজেলার খাগড়াকুড়ি এলাকার মৃত দেলোয়ারের ছেলে তারা মিয়া (৪০)। এদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। এসময় টুটুল বিশ্বাসের কাছ থেকে ৩০ গ্রাম ও আব্দুর রহমানের কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied