ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১০-১০-২০২৩ বিকাল ৫:৯

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ মঙ্গলবার  সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে শিশুদের মৌলিক অধিকার নিশ্চয়তার পাশাপাশি তাদের প্রতি যতœশীল হতে হবে। সন্তানের পেছনে বিনিয়োগ করাটাকে নিজেদের জন্যই বিনিয়োগ বলে মনে করেন। অতিথিরা আরও বলেন, বর্তমান সরকার শিশুদের আগামী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ২০৫০ সালের দিকে প্রবীণদের সংখ্যা আরো বেড়ে যাবে। সেই সকল প্রবীণদের ভালোমন্দ দেখার দায়িত্ব আজকের শিশুদের হাতে। তাই শিশুদের যুগোপযোগি করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করে তাদের মেধা বিকাশের সহয়তা করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিরা।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়বেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও খুলনা ইউনিসেফের চীফ মো: কাওছার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে শিশু অতিথি সিনহা হোসেন শখ ও গাজী তানজীম জাওয়াত স্বচ্ছ বক্তৃতা করে।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’। মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও কারিসাতের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 
 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ