ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ২:৪৫

চট্টগ্রামের কর্ণফুলী ক্রসিং পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মারুফ (৫০) বরিশালের দুর্গাপুর থানার মো. বারেক মিয়া ছেলে। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাঁ হাজীপাড়া এলাকায় মালেক ইঞ্জিনিয়ারের বাড়িতে থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি কন্ট্রাকটার।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টমেট্টো-উ ১১-০২৯৭ নামের ট্রাকটি কক্সবাজার থেকে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার পথে মোটরসাইকেল  চট্ট মেট্টো-হ ১৮-২৯৯৬ চট্টগ্রাম থেকে পটিয়া যাওয়ার পথে ক্রসিং এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী মো. মারুফ ঘটনাস্থলে‍ই মারা যান।  

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, ট্রাকও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মো. মারুফ মাথা ও বুকে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে‍ই মারা যান। সুরতহাল সম্পন্ন করে তার লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন