চরসেনসাসে জেলেদের মাঝে চাল বিতরণ
২০২৩-২৪ অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জেলেদের জন্য মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরে ইলিশের প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিন মাছ ধরা থেকে বিরত রাখতে এসব চাল বিতরণ করা হয়।
তারাই ধারাবাহিকতায় বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পদ্মা ও মেঘনা নদী তীরবর্তী চরসেনসাস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম আনোয়ার হোসেন বালা। এসময় ১৭০০ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মজিবুর রহমান, ইউপি সচিবসহ ইউনিয়নের সদস্যবৃন্দ।
বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি। ইলিশ আমাদের দেশের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য। চলতি মাসের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ মাছ আহরণে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার। তাই জাতীয় সম্পদ রক্ষার্থে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে মা ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
Link Copied