উলিপুরে বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপৃষ্টে রাইতুল ইসলাম রনি (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১১ অক্টোবর) দুপুরে উমানন্দ এলাকায়।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার আলম বাদশার ছেলে রাইতুল ইসলাম রনি বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধনতা বসত বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাইতুল ইসলাম রনি রংপুর রিট পলিটেকনিকেল ইনিস্টিটিউ এর টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি ইন্টার্নি শেষ করে বাড়িতে আসেন।
তবকপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহত ওই যুবককে হাতপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
Link Copied