ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাঙ্গাবালী‌তে স্কু‌লে বজ্রপাত: এক শিক্ষক সহ আহত ১৩


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১১-১০-২০২৩ বিকাল ৫:৩০
পটুয়াখালীর রাঙ্গাবালী উপ‌জেলায় মৌডুবী সরকা‌রি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে বজ্রপা‌তে এক শিক্ষক সহ মোট ১৩ জন আহত হ‌য়ে‌ছেন। আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এদের ম‌ধ্যে ৫ জ‌নের অবস্থা আশঙ্কাজনক। তারা হ‌লেন ফা‌তিহা (১১), তহুরা (১১),  তা‌মিমা(১২), কা‌রিমা(১১), সা‌বিহা(১১)। দুর্ঘটনায় অজ্ঞান হওয়ার পর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তা‌দের জ্ঞান ফে‌রে‌নি। তা‌দের‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য কলাপাড়া উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
 
ঘটনাস্থলে গি‌য়ে প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা যায়, বুধবার বেলা সা‌ড়ে এগা‌রোটায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বিদ‌্যাল‌য়ে যথা‌রি‌তি ক্লাস চল‌ছিল। ৬ষ্ঠ শ্রেণি‌তে পাঠদান কর‌ছি‌লেন ইং‌রে‌জি শিক্ষক সু‌জিৎ চন্দ্র দাস। হঠাৎ বজ্রপা‌তে বিদ‌্যাল‌য়ের শ্রেনীক‌ক্ষের জানালা দি‌য়ে ধোয়া প্রবেশ ক‌রে। প্রচন্ড শ‌ব্দের কার‌ণে ১৩ শিক্ষার্থী সহ ওই শিক্ষক আহত হন। আত‌ঙ্কিত হ‌য়ে ৫ ছাত্রী ঘটনাস্থ‌লেই অজ্ঞান হ‌য়ে প‌রেন। তা‌দের‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য কলাপাড়া উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
আহত অন‌্যান‌্যরা হ‌লেন উম্মেহানী, দিবা, না‌দিরা, তনিমা, মু‌নিয়া, মোহনা ও  না‌দিয়া।  বা‌কি‌দের স্থানীয়ভা‌বে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে তা‌দের‌কে বা‌ড়ি‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
 
আহত শিক্ষক সু‌জিৎ চন্দ্র দাস ব‌লেন, হঠাৎ প্রচন্ড শ‌ব্দে সবাই আত‌ঙ্কিত হ‌য়ে যাই। আহত‌দের তৎক্ষনাৎ উদ্ধা‌রের চেষ্টা ক‌রে‌ছি।
মৌডুবী সরকারি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান ব‌লেন, এ রকম ঘটনা বিদ‌্যাল‌য়ে এই প্রথম। আমরা আহত‌দের যথাযথ চি‌কিৎসা নি‌শ্চি‌তের জন‌্য সর্বাত্মক চেষ্টা কর‌ছি। উন্নত চি‌কিৎসার জন‌্য আহত‌দের কলাপাড়া স্বাস্থ‌্যক‌মপ্লেক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত