বাঘায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯১তম জন্মদিন পালিত
বঙ্গবন্ধুর জীবন আদর্শের অনুপ্রেরণা, যার সহচার্যে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বনেতা বাঙালি জাতির জনক। সেই মহীয়সী নারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আজ ৯১তম জন্মদিন। রোববার (৮ আগস্ট) বেলা ১১টায় সারাদেশের নেয় রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় বাঘা উপজেলার দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাপাতুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন, সিরাজুল ইসলাম মুন্টু, মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ওয়াহেদ সাদিক কবির, প্রচার সম্পাদক শফিকুর রহমান শফিক, সদস্য মাসুদ রানা তিলু, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান শাহিদ, সাধারণ সম্পাদ আব্দুল মতিন মতি, গড়গড়ি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল দেওয়ান, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিনুর রহমান পিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুবাইদুল হকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব নারী জগতের আদর্শ। বঙ্গবন্ধুর জীবনাদর্শের অনুপ্রেরণা। যার সহচার্যে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বনেতা বাঙালি জাতির পিতা। বঙ্গমাতা এমন একজন নারী, যিনি সব সময়ই বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছেন। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন। সকল সংকট মুহূর্তে বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে হত্যা করেছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন থাকবে বাঙালির মাঝে।
এমএসএম / জামান
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি
মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
Link Copied