ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রোনালদিনহো আসছেন ঢাকায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ১:৫১

গত জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। বিশ্বচ্যাম্পিয়ন এই আর্জেন্টাইন তারকার পর এবার আসছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর তার ঢাকায় আসার কথা রয়েছে।

এমিলিয়েনো মার্টিনেজ এক দিনের ঝটিকা সফরে এসেছিলেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন মূলত ভারতীয় স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবারও তার মাধ্যমে ঢাকায় আসছেন সাবেক বিশ্ব তারকা। 

শতদ্রু দত্তের সঙ্গে কাজ করেন বাংলাদেশি মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোনালদিনহো আসছে এটা পুরোপুরি নিশ্চিত। একটি স্পন্সর প্রতিষ্ঠান তাকে আনছে। বিস্তারিত পরে জানানো হবে। ১৮ তারিখ মধ্যরাতের পরই রোনালদিনহো রওনা হবে।’

মার্টিনেজের ঢাকা সফর বেশ বিতর্ক জন্ম দিয়েছিল আয়োজকের পরিকল্পনা ও ব্যবস্থাপনায়। বর্তমান ও সাবেক কোনো তারকা ফুটবলারকে আমন্ত্রণ না জানিয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সময় কাটিয়েছিলেন আর্জেন্টাইনের সঙ্গে। এবার সেই বিতর্ক না রাখতে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়ার সঙ্গে সাক্ষাতের একটা পরিকল্পনা রয়েছে। 

বাংলাদেশ ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগ খেলবে। জামাল ভূইয়া রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করে আর্জেন্টিনার লিগে যোগ দেবেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত