প্যারাসুট অ্যাডভান্সড ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইনে জিতুন মালদ্বীপ ভ্রমণের সুযোগ
ফ্রেন্ডশিপ ডে ২০২৩ উপলক্ষ্যে প্যারাসুট অ্যাডভান্সড একটি ভিন্নধর্মী ক্যাম্পেইন শুরু করেছে। আমাদের জীবনের প্রথম বেস্টফ্রেন্ডটি আমাদের পরিবার থেকেই হয়, আর ক্যাম্পেইনে এই ভিন্নধর্মী ধারণাটি তুলে ধরা হচ্ছে। প্রতিযোগীদের মধ্য থেকে তিন জন ভাগ্যবান বিজয়ী প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে পাবেন তাদের সেই বেস্টফ্রেন্ডের সাথে মালদ্বীপ ভ্রমণের সুবর্ণ সুযোগ। আগামী ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত প্যারাসুট অ্যাডভান্সডের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রতিযোগীরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। প্যারাসুট অ্যাডভান্সডের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রথমবারের মতো একটি বিশেষ ফ্রেন্ডশিপ ডে ডিজিটাল ফিল্ম প্রকাশ করা হয়েছে, যেখানে বাস্তব চরিত্রের পরিবর্তে প্যারাসুট অ্যাডভান্সডের বিভিন্ন পণ্যকে চরিত্রের আকারে তুলে ধরা হয়েছে। ফিল্মে দেখা যায় প্যারাসুট অ্যাডভান্সড, প্যারাসুট অ্যাডভান্সড বেলিফুল, প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার, প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা এবং প্যারাসুট অ্যাডভান্সড অনিয়ন এনরিচড কোকোনাট হেয়ার অয়েল-এর প্যাকগুলো মানুষের মতো পরস্পরের সাথে কথা বলে এবং মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছে৷ তাদের পারস্পরিক বন্ধন এবং মালদ্বীপ ভ্রমণের উচ্ছ্বাস ফিল্মে প্রকাশ পায়। বেস্টফ্রেন্ডরা কোন ভ্রমণে যাওয়ার আগে যেভাবে আনন্দ করে ফ্রেন্ডশিপ ডে ডিজিটাল ফিল্মে সেই বিষয়টিই অনন্যভাবে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে প্যারাসুট অ্যাডভান্সড-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, “বাস্তব চরিত্রের পরিবর্তে এই পণ্যগুলো যেভাবে জীবন্ত হয়ে উঠেছে তা দেখে আমি ভীষণ আনন্দিত। আমাদের জীবনের প্রথম ও সেরা বন্ধুটি পরিবার থেকেই আসে। এই ধারণার প্রতিফলনস্বরূপ, এই বছরের ফ্রেন্ডশীপ ডে-তে আমরা বন্ধুত্বকে নতুন আঙ্গিকে উদযাপন করছি, যা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে অর্থাৎ, আমাদের পরিবারের মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ