ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রূপসার ঘাটভোগে ২ বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:৩২

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদে প্রায় ২ বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে ৪ টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানের সভাপতিত্বে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী আঃ কুদ্দুস ১০ ভোট পেয়ে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। ১নং ওয়ার্ড ইউপি সদস্য মাওলানা আবু সালেহ লস্কর ৭ ভোট পেয়ে ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে ৩নং প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচনি ফলাফল সমান সমান হলে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বিনোদিনী পালকে সমর্থন করায় ৩ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি বিজয়ী হন।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করা ইউপি সচীব মোঃ নবীর হোসেনকে ২ বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না। ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান তিনিই ভাল জানেন।

নির্বাচনে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম নন্দু, সাবেক ইউপি সদস্য নুর আলী, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সাকিল, সমর কুমার মন্ডল, শুকুমার বৈরাগী, সাহেব আলী শেখ, শফিকুল ইসলাম, দিবাংশু মালাকার মনি প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক