ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভেদরগঞ্জে জেলেদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ, ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:৩৯
ইলিশের ভরা মৌসুমে ভেদরগঞ্জে পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশের দেখা মেলার পরপরই শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। ইলিশ আহরণের মৌসুম প্রায় শেষ। ভরা মৌসুমের শেষ মুহূর্তেও নদীতে ইলিশের নাগাল না পেয়ে হতাশ এ উপজেলার ১৪ হাজার জেলে। নিষেধাজ্ঞার সময় কীভাবে সংসার চলবে, তা নিয়ে চর অঞ্চলের জেলেদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ পড়ছে।
 
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ১৪ হাজার ১ জন। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় এ উপজেলার নিবন্ধনকৃতদের মধ্যে এবার ১০ হাজার ১৩৮ জেলে জনপ্রতি জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ২২ দিনে সরকারের পক্ষ থেকে দেওয়া অপ্রতুল খাদ্য সহায়তা নিয়েও রয়েছে জেলেদের ক্ষোভ।
 
এবছর ভরা মৌসুমে বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে ইলিশ না পাওয়ায় জেলেরা হতাশা হয়ে পড়েছেন।
 
স্থানীয় একাধিক জেলে বলেন, আগামী ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ শিকার থেকে তারা বিরত থাকবেন। কিন্তু বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে চরম বিপাকে পড়তে হবে। এ ছাড়াও মহাজনের দেনা আর এনজিওর ঋণের কিস্তি নিয়ে তাদের দুঃশ্চিন্তার শেষ নেই।
 
উপজেলার কাঁচি কাটা ইউনিয়নের মরিচা কান্দি এলাকার জেলে আব্দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞার সময় তো আমরা জেলেরা নদীতে মাছ ধরতে পারব না। তাই আমাদের তো কোনো আয় ইনকামও থাকে না। এ বছর সরকার যদি আমাদের নামে বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণের ব্যবস্থা করে দেয় তাহলে অনেক উপকার হবে।’
 
উত্তর তারাবুনিয়া জেলে শাহাজালাল ফকির বলেন, ‘এই বচ্ছর পদ্মা নদীতে তেমন কোনো ইলিশ পাই নাই, যা পাইছি তা জাটকা। এই জাটকা শিকার কইরা কোনো রহম জীবনডা বাঁচাইছি। ’
 
উপজেলার মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞাকে সফল করতে এরই মধ্যে প্রচার-প্রচারণা করেছেন তারা। উপজেলার ৯ ইউনিয়নে জনসচেতনতায় সভা করেছেন। ইলিশ ধরার নিষেধাজ্ঞায় ইতোমধ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ২২ দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা কঠোর করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। যারা সরকারি আইন অমান্য করে নদীতে গিয়ে মাছ শিকার করবে তাদের জেল ও জরিমানা করা হবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের নামে বরাদ্দকৃত সরকারি চাল দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।’

এমএসএম / এমএসএম

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন