ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কৌটালীপাড়ায় পদ্মা ব্যাংকের উপশাখার উদ্বোধন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-১০-২০২৩ বিকাল ৭:৩১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর প্রধান অতিথি উপস্থিত থেকে উপ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় স্বনামধন্য ব্যক্তি আহম্মদ হোসেন চৌধুরী। পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৌটালী পাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, পিঞ্জুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, কুশলা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম, হিরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আলম পান্না এবং  ঘাঘর বাজার বণিক সিমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া। সভাপতির বক্তব্যে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ব্যাংকিং  সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াটাই আমাদের লক্ষ্য। এই শাখা থেকে গ্রাহকরা সকল আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। অনুষ্ঠানে ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন -সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত