ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 বিএসএমএমইউ এ বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের  উদ্বোধন 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-১০-২০২৩ বিকাল ৭:৪৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের যৌথ আয়োজনে ক্রীড়াবিদ এবং ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্লিনিকের যাত্রা শুরু করা হয়। এই ক্লিনিক প্রতি শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচ তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ক্লিনিকের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলে, দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সকল ফেডারেশনকে একই ছাতার নিচে নিয়ে এসে ক্রীড়াবিদদের চিকিৎসা সহায়তা দিতে পারবে। বিএসএমএমইউ ও বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ক্লিনিকের কার্যক্রম ও পরিসর বৃদ্ধি করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। তিনি জানান, বাংলাদেশেই খুব শিগগিরই ডোপ টেস্টের ব্যবস্থা হবে। সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, এ বিশেষায়িত স্পোর্টস ক্লিনিক থেকে খেলোয়ারদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা, জটিল জটিল অপারেশনসহ সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। ভবিষ্যত স্পোটর্স মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি চালু করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরি করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন দেশে ১৯৮২ সাল থেকে কাজ করছে। বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ ভালো চিকিৎসার সুযোগ পেলেও তৃণমূল থেকে শুরু করে অন্যান্য পর্যায়ের ক্রীড়াবিদরা প্রায়শই সঠিক চিকিৎসা বা পরামর্শ পান না। আবার অনেক খেলোয়াড়  চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায়। এসব সংকট দূর করা এবং সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সব পর্যায়ের খেলোয়াড় এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সুচিকিৎসা প্রদান করাই এই স্পোর্টস মেডিসিন ক্লিনিকের উদ্দেশ্য।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত