ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

দেশের মানুষ নির্বাচনমুখী বিএনপি ষড়যন্ত্রমুখী : এনামুল হক শামীম


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ১:২৮
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারাদেশের মানুষ এখন নির্বাচনমুখী আর বিএনপি ষড়যন্ত্রমুখী। তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশী প্রভুদের কাছে নালিশ করতে ব্যস্ত। তারা জানে দেশের বিএনপিকে চায় না। আগামী নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত জেনে তারা নির্বাচন বানচাল করতে চায়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজতে মরিয়া। তবে এদেশের তা কখনো বরদাশত করবে না।
 
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার মার্কার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরও বলেন, জঙ্গিবাদ সৃষ্টিকারী, বোমা হামলাকারী, গ্রেনেড হামলাকারী বিএনপি জানে যে নির্বাচন করে কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না। জনগণের ভোটও পাবে না। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোট যেন না হয়, সে জন্য যত রকমের চক্রান্ত করা যায়, সেই চক্রান্তে তারা লিপ্ত।
 
এনামুল হক শামীম বলেন, দেশের মানুষের ভাগ্য জননেত্রী শেখ হাসিনার ভাগ্যের সাথে জড়িত। তিনি ক্ষমতায় থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কাজ করছে, সেজন্যেই বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে। বিএনপি লুটে খেতে পারছে না, ক্ষমতা নেই, জনগণকে শোষণ করতে পারছে না। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারছে না, তাই নির্বাচনকে বানচাল করতে চায়। তাদের দিবা স্বপ্ন কখনোই আর পূরণ হবে না।
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর বীরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা ছাড়িয়ে গেছি। বিশ্বে এখন বাংলাদেশের নাম উচ্চারিত হয় অর্জনের জন্য, সাফল্যের জন্য।  
 
উপমন্ত্রী বলেন, এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাদের আগুন সন্ত্রাসী ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের নয় বারবার আওয়ামী লীগকেই ক্ষমতায় চায়। কারণ, আওয়ামী লীগ শক্তিশালী হলে জননেত্রী শেখ হাসিনা শক্তিশালী হয়, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হয়। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল মালতের সভাপতিত্বে ও বশির সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক মানিক সরকার, সহ-সভাপতি আলী আকবর পাইক, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, থানার সহ-সভাপতি জিতু বেপারী, আনোয়ার বালা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, শাহজালাল মাল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রতন, স্বপন সিকদার, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, মহসিন হক আবু, আলম সরদার প্রমূখ।

এমএসএম / এমএসএম

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন